লক্ষ্মীপুরে মসক নিধন কর্মসূচী উদ্বোধন করলেন মেয়র মাসুম ভূইয়া

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরে ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা নির্মূলের জন্য মশক নিধন কর্মসূচীর উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

গত বুধবার বিকেলে পৌরসভার কার্যালয় এলাকায় ওষুধ ছিটিয়ে সাত দিন ব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন ও রিয়াজ পাটোয়ারী সহ আরো অনেকে।

এ ব্যাপারে জানতে চাইলে মেয়র বলেন, পৌরসভায় ডেঙ্গু মশা নির্মূলের জন্য এ কর্মসূচীর উদ্যোগ নিয়েছি।ফগার মেশিনের মাধ্যমে পনেরটি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ঔষুধ ছিটানো হবে।

তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেদের প্রয়োজনেই মশার প্রজনন ও উৎপত্তিস্থল বিনাশ ও বজ্য আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।