চাটখিলে নবর্নিবাচিত চেয়ারম্যান বাহারের অভিষেক

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ বাহারের অভিষেক উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে তার বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান বাহার বলেন,আমি সর্বস্তরের জনতার ভোটে চেয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি,আমি কোন দলের একক চেয়ারম্যান না,দল মত নির্বিশেষে সবার চেয়ারম্যান। নবনির্বাচিত এই চেয়ারম্যান আরো বলেন, বাল্যবিয়ে রোধ,নারী নির্যাতন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে আমি সব ধরনের পদক্ষেপ নেবো। এসব কাজে তিনি ইউনিয়নবাসীর সহযোগীতা কামনা করেন।
তিনি একটি সুষ্ঠু নির্বাচনের সম্পন্নের জন্যে প্রশাসন ও সিনিয়র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
ইউপি সচিব জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং হারুনুর রশিদ সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ খোকন, রামনারায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু,করপাড়া ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক একেএম তছলিম হোসেন,জামাল উদ্দিন মেম্বার,মাষ্টার দেলোয়ার হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য নাজমা আক্তার নারগিস, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কাননসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।