কালীগঞ্জে বিকাশ ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা,টাকা ছিনতাই

মিজানুর রহমানঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাটের বিকাশ ব্যাবসায়ী আইয়ুব হোসেন(৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা,সঙ্গে থাকা ব্যাবসার টাকা ও বিকাশ মোবাইল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ০১ টার দিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের কুটির পার এলাকায় হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।হত্যাকান্ডের স্বীকার আইয়ুব হোসেন কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন হাড়িরস্বর এলাকার আঃ মতিনের ছেলে।দুই সন্তানের পিতা ব্যাবসায়ী আইয়ুব হোসেনের চাপারহাট বাজারে বিকাশ ও মোবাইল রিচার্জের দোকান রয়েছে।দোকান বন্ধ করে আইয়ুব হোসেন রাত ১টার দিকে নিজের মটর সাইকেল যোগে বাড়ীতে ফিরছিলেন।চাপারহাট থেকে হাড়িরসর এলাকার মাঝামাঝি বত্রিশহাজারি কুটির পার নির্জন এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আইয়ুব হোসেন কে হত্যা করে,এসময় তার সঙ্গে থাকা বিকাশ মোবাইল ফোন ও নগদ ছয় থেকে সাত লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসী আইয়ুব হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রাম দা,আইয়ুব হোসেনের ব্যবহৃত মোটর সাইকেল ও সেন্ডেল উদ্ধার করে।লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল হত্যা কান্ডের ঘটনা স্বীকার করে জানান,ঘটনাস্থলে পুলিস নিয়ে তিনি উপস্থিত হয়েছেন,তদন্ত করে ঘটনার সাথে কারা জড়িত তা জানা যাবে।