চাটখিল উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ শে এপ্রিল চাটখিল স্কাইভিউ হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধান সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর,চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন, তদন্ত ওসি হুমায়ূন কবির।
আরও বক্তব্য রাখেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব,সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াছিন চৌধুরী,সাংবাদিক আনোয়ারুল আজিম,এবি পলাশ,ইসমাইল হোসেন সজিব প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক,ব্যবসায়ী,সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
সভাশেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু ছায়েম।