নরসিংদীতে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে উদযাপনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম এর সভাপতিত্বে
নরসিংদীতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফল উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সারাদেশের ন্যায় নরসিংদী জেলায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে উদযাপনের নিমিত্তে প্রস্তুতিমূলক আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী ২৫ জুন, ২০২২ তারিখে নরসিংদীতেও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি সারাদেশের ন্যায় একযোগে উদযাপন করা হবে।
