লালমনিরহাটে ১২বছরের বাক শ্রবণ প্রতিবন্ধী শিশুকে ধর্ষন চেষ্টায় একজন গ্রেফতার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা সদরের  কুলাঘাট ইউনিয়নে, বার বছরের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত, সাবেক ইউপি সদস্যের ছেলে রশিদুল ইসলাম(৩০)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ ।

শনিবার (৩০মে) গ্রেফতার কৃত আসামী রশিদুল ইসলাম কে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

এজাহার সুত্রে জানা যায় ২৯মে শুক্রবার  লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাসিন্দা,বিশ্বনাথ বিশ্বাসের ১২ বছরের বাক- শ্রবন প্রতিবন্ধী কন্যাকে রেখে পরিবারের সবাই জমিতে ধান কাটতে গেলে, এই সুযোগে বাড়ীতে একা পেয়ে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আঃখালেকের লম্পট পুত্র রশিদুল ইসলাম (৩০)প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষন চেষ্টা করে,মেয়েটি চিৎকার করে কান্নাকাটি করলে তার কান্নার শব্দে প্রতিবেশীরা দৌড়ে এসে রশিদুল কে অপ্রকৃতিস্থ অবস্থায় পায়,এ সময় রশিদূল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিশ্বনাথ বিশ্বাস মোবাইল ফোনে সদর থানার অফিসার ইনচার্জ কে অবহিত করলে,ঘটনাস্থলে গিয়ে কৌশলে অভিযুক্ত রশিদুল ইসলাম কে পুলিশ হেফাজতে নেন।

২৯মে সন্ধ্যায় বিশ্বনাথ বিশ্বাস লালমনিরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করেন, পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন,মামলা নং ৬৬ লালমনিরহাট সদর ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম এই প্রতিবেদক কে জানান, বাক- শ্রবন প্রতিবন্ধী শিশুটির ধর্ষন চেষ্টার খবর পেয়ে আমরা ফোর্স পাঠিয়ে কৌশলে অভিযুক্ত কে হেফাজতে নেই,বাক শ্রবণ প্রতিবন্ধী শিশুর পিতা বিশ্বনাথ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে  শনিবার মামলা রুজু হওয়ায় আসামী কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।