জাতির জনকের সমাধিতে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

দায়িত্বভার গ্রহণের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।

আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পন শেষে তিনি কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় তিনি বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, “আমি সর্বোপরি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করি। তিনি অনন্যসাধারণ এবং প্রতিশীল বিশ্ববরেণ্য একজন নেতা ছিলেন । তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর ও পথিকৃৎ।”