মোড়েলগন্জ্ঞে শিশু নির্যাতনকারী ইউপি সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাসেলকে পিটিয়ে হাসপাতলে পাঠানো সেই পুটিখালি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মোহসিন খানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ মার্কেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহন করেন।তারা শিশু ছাত্র রসুল হাওলাদারকে নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতনকারি মেম্বরকে গ্রেফতারের দাবি জানান।রসুল স্থানীয় উত্তর পুটিখালী দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রসংগত, শনিবার দুপুরে মাছ চুরির অপবাদ দিয়ে উত্তর পুটিখালী গ্রামের শিশুছাত্র রসুলকে(১১) ধরে নিয়ে লাঠি দিয়ে পেটান মহসিন মেম্বর। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ওই দিন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রাসেলের বাম হাতে ফ্যাক্সার হয়েছে।সে এখন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) শিশুটির ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মো. মোহসিন খানকে আসামি করে মোরেলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।এদিকে ঘটনার পর থেকেই মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন নির্যাতনকারী ইউপি সদস্য মো. মোহসিন খান।
