দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুরমৃত্যু

মো: সুমনমৃধা,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে জয়ন্ত মিস্ত্রি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটিকে ছাড়াতে গিয়ে তার বোন স্বর্ণা রাণী (১৭) তড়িতাহত হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মতিলাল মিস্ত্রির গ্যারেজে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মতি লাল মিস্ত্রির বাড়ির সামনে নিজেদের অটো-রিস্কার গ্যারেজে প্রতিদিনের ন্যায় শিশু জয়ন্ত মিস্ত্রি (১০)এটা-ওটা নাড়া চারা করার সময় অটো-রিস্কার চার্জারের সাথে ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তড়িতাহত হয়।
এ সময় জয়ন্ত কে ছাড়াতে গিয়ে তার বড় বোন স্বর্ণা রাণীও(১৭) তড়িতাহতহয়। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আহতদের উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জয়ন্তর মৃত্যু ঘোষনাকরে। অপর আহত স্বর্ণাকে দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ১২টায় বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।নিহত জয়ন্ত মতিলাল মিস্ত্রির একমাত্র ছেলেও অহত স্বর্ণাতার (মতিলাল) ছোট মেয়ে বলে জানা গেছে। এ হতাহতের ঘটনায় মতি লাল মিস্ত্রির পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।
