সিএমপিতে নতুন কমিশনার যোগদান

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
সিএমপিতে নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩০ তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জানব এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
