শ্যামনগর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার ০৭

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
বৃহস্প্রতিবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইয়াসিন আলম, কালিগঞ্জ সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ শ্যামনগর থানা জনাব মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া সাত জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, নিয়মিত মামলার আসামী ১।আমিনুর রহমান (৩৫), পিতা- ছাকাত আলী গাজী গ্রাম- বৈশখালী, সাজাপ্রাপ্ত আসামী ২। মোঃ আতিয়ার রহমান সানা, পিতা- মৃত সোলায়মান সানা গ্রাম- গাবুরা, গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ৩। বিল্লাল গাজী পিতা- আঃ হামিদ গাজী, সাং- গাবুরা, এএসআই/ মোঃ শফিকুল ইসলাম গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ৪। মোঃ বাবু, পিতা- সিদ্দীক গাজী, সাং- বংশীপুর, এএসআই/ মোঃ মাজহারুল ইসলাম গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ৫। মোঃ আজিজুল গাজী,পিতা- আনছার গাজী, সাং- হেতালখালী, এএসআই/ মোঃ তরিকুল ইসলাম গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ৬। আবুল হোসেন, পিতা- আঃ মান্নান সরদার, সাং- কাশিমাড়ী ও কোষ্ট গার্ড কর্তৃক ০৫ পিচ ইয়াবা সহ আসামী ৭। মোঃ করিম মোল্লা (৪৫), পিতা- শহর আলী মন্ডল , গ্রাম- টেংরাখালী, সর্বথানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা দের গ্রেফতার করেন।
বৃহস্প্রতিবার সর্বমোট ৭ জন আসামী কে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।
