শ্যামনগর নদনদী থেকে নেট পাটা অপসরণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
বৃহস্প্রতিবার(১০ সেপ্টেম্বর) সুযোগ্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশ মোতাবেক ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.ন.ম আবুজর গিফারী স্যারের সার্বিক তত্বাবধানে নেট পাটা অপসরণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড জনাব আব্দুল হাই সিদ্দিকী।
শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের সহযোগিতায় যমুনা নদী, চুনা নদী ও কদমতলীর খালসহ বিভিন্ন নদ, নদী ও খাল হতে সবধরণের নেট-পাটা অপসারণ করার কাজ চলমান আছে এবং নদ, নদী, খাল হতে নেট-পাটার অপসারণের কাজ চলমান থাকবে।
এ উপজেলার সকল জনগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে নদ, নদী, খালে কেউ নেট-পাটা স্থাপন করবেন না একই সাথে যে সমস্ত ব্যক্তিগণ এ ধরণের অবৈধকাজে লিপ্ত থাকবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে প্রশাসনের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
