রামগতিতে চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগতিতে চুরি মামলার ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার(১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করে রামগতি থানা পুলিশ।
বুধবার রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়ের দিক–নির্দেশনায় এএসআই/শিমুল দাস, এএসআই/রাসেল মিত্র সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জিআর–৭৮/২০, রামগতি থানার মামলা নং–১২, তারিখ–১৩/০৬/২০২০ইং, ধারা–৩৭৯/৪১১ দঃবিঃ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ১। মোঃ বশির(২৭), পিতা–মোঃ নিজাম উদ্দিন, সাং–চর হাসান হোসেন, পরান কারীগো বাড়ী, ০৯নং ওয়ার্ড, ২। মোঃ রাহিম প্রঃ রায়হান(২৭), পিতা–মৃত মোস্তফা, সাং–বালুরচর, সুজনগ্রাম, হাওলাদার বাড়ী, ০৩নং ওয়ার্ড, ০৪নং চর আলেকজান্ডার ইউপি,উভয়থানা–রামগতি, জেলা–লক্ষ্মীপুরদ্বয়কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
