শ্যামনগরে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র বিভিন্ন সময় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমান মাদক দ্রব্য জনসম্মূখে মাদক ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র আয়োজনে শ্যামনগরে অনুষ্ঠিত হয়।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র সদস্যগণ (গত ১৩ এপ্রিল ২০১৯ হতে ১৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত) সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় ১,৫১,২১,৫০২/- (এক কোটি একান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত দুই) টাকা মূল্যমানের মাদক দ্রব্য উদ্ধার করে। যার মধ্যে ১,৪০৮ বোতল মদ, ৪,৪৫৯ বোতল ফেন্সিডিল, ৮৪,১৫১ পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট, ০৫ কেজি গাঁজা, ১৪৫ কেজি তামাক, ৪৩,২৫৯ প্যাকেট পাতার বিড়ি, ০৫ ক্যান বিয়ার এবং ০৫ কেজি চা পাতা আটক করে।
আটককৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান, পিবিজিএম। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, আর্টিলারি, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক লেঃ কমান্ডার এম মিলটন কবির, (জি), বিএনভিআর, শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক বদরুল হাসান এবং কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেল সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে মহাপরিচালক, বিজিবি এর নির্দেশনা মোতাবেক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর সদস্যগণ মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।