রামগঞ্জে গ্রামপুলিশ অহিদ উল্লাহকে পুরস্কার প্রদান

রামগঞ্জ প্রতিনিধি ।।

লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্রামপুলিশ অহিদ উল্লাহকে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার প্রদান করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।

আজ বৃহস্প্রতিবার(০১ অক্টোবর)রামগঞ্জ থানায় এই পুরস্কার প্রদান করা হয়।

রামগঞ্জে  চৌকিদারী প্যারেড অনুশীলন হয়, এতে চৌকিদার/দফাদার দের অপরাধ প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করতঃ সাজাপ্রাপ্ত আসামী গেপ্তার সহ বিভিন্ন আসামী গেপ্তারে থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করা ভাল কাজের স্বীকৃতি স্বরুপ গ্রাম পুলিশ অহিদ উল্লাহ কে সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন – রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সকল চৌকিদার ও দফাদারকে নিজ নিজ গ্রামে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং পুলিশকে সহযোগিতা করার জন্য বলা হয়।