কমলনগরে ইলিশ রক্ষায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
মেঘনার জাতীয় সেবা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান মৌসুমে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২০ উপলক্ষে উপজেলা টাস্কফোর্স ও সহ ব্যবস্তাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে টাস্কফোর্স কমিটির সদস্য ও ব্যবস্তাপনা সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহনে কমলনগর উপজেলা রিসোর্ট সেন্টার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও মৎস্য অফিসার আবদুল কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম,পানি সম্পদ অফিসার ডাঃ অাক্তারুজ্জামান,কৃষি অফিসার ইকতারুল ইসলাম,সমবায় অফিসার মোঃ হানিফ।
কমলনগর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও কোস্টগার্ড  প্রতিনিধিরা ও উপস্তিত ছিলেন।
সভায় বক্তরা বলে এ নদী আপনাদের সকলের।জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।জাতীয় সম্পদ ইলিশ রক্ষা অভিযান চলাকালীন সময়ে নদীর পাড় কোনো নৌকা বাঁধা থাকলে তা ছিদ্র করে ডুবিয়ে দেওয়া হবে। নৌকার মাছ আহরণে সরঞ্জামাদী  থাকলে পুড়িয়ে দেওয়া হবে।নদী তীরবর্তী খালের মূখ বন্ধ করে দেওয়া হবে,যেনো কোনো জেলে সেখানে কোনো  আস্রয় না নিতে পারে।যেকেনো মূল্যোই হোক ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে।