ধর্ষনকারীরা যেন কোন রাজনৈতিক আশ্রয়ের ঠিকানা না হয়

শেখ আল মামুন ।।
ধর্ষকদের বিচারে সর্বোচ্চ শাস্তির পক্ষে আমরাও। যেসব অপরাধী বা ধর্ষক এসব ঘৃণ্য কাজ করছে, তাদের জন্য শাস্তি শেষ কথা নয়, তারা কোনো রাজনৈতিক দলের ছায়ায় থাকলে, তাদের চিরতরে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ধর্ষকদের যেন কোনো রাজনৈতিক দল প্রশ্রয় না দেয়।
উন্নয়নের গতি ধরে রাখার পাশাপাশি সামাজিক অপরাধ, দুর্নীতি, অনিয়ম বিভিন্ন ধরনের অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারে অবস্থান স্পষ্ট। দুর্নীতি-অনিয়ম করে যেমন কেউ ছাড় পায়নি, তেমনি নারীর প্রতি, শিশুদের প্রতি অন্যায়ের ব্যাপারেও সরকার কঠোর অবস্থানে। যেখানে যে ঘটনাই ঘটুক কোনোটাকেই সরকার ছাড় দেয়নি। অপরাধকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে।
দুর্নীতি এবং অপকর্মের মূল উৎপাটনে শেখ হাসিনার কোনো পিছুটান নেই। নারীর প্রতি সহিংসতা, নারীর অবমাননা, মাদক, সাইবার অপরাধ, গুজব ছড়ানো এসব অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। এসব নষ্ট রুচির অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও ছাড় দেওয়া হবে না। এসব অপরাধীদের বিরুদ্ধে সব রাজনৈতিক সামাজিক সংগঠনকে আপসহীন মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
দেশের যেকোন স্থানে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিলেই কল করুন –
* জাতীয় জরুরী সেবা কল সেন্টার 999
* নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল 109
