ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংশোধন হচ্ছে আইন: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত আইনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। সোমবার এই প্রস্তাব উত্থাপিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার(৮ অক্টোবর) আইনমন্ত্রী বলেন, ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত আইনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে আইন মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

এছাড়া এটি আগামী জাতীয় সংসদে আইন আকারে পাসের জন্য পেশ করা হতে পারে। অথবা এটি অধ্যাদেশ আকারে খুব শিগগিই জারি হতে পারে।