দুমকিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ সৈয়দ সাব্বির (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার মাদ্রাসা ব্রিজ এলাকা থেকে থানা পুলিশের একটি টিম তাকে আটক করে দেহ তল্লাসী করলে কাগজে মোড়ানো প্যাকেটে ২০গ্রাম গাজা উদ্ধার হয়।
দুমকি থানার অফিসার ইনচার্য, মেহেদী হাসান আটকের সত্যতা স্বীকার করে জানান, টহল পুলিশের একটি টিম মাদ্রাসা ব্রিজ এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা কালে সৈয়দ সাব্বির আটক করে তল্লাসী চালিয়ে গাজার পোটলা জব্দ করেছে।
মাদকের মামলায় গ্রেফতার দেখিতে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত সৈয়দ সাব্বিরের গ্রামের বাড়ি উপজেলার জলিশা এলাকায়। তার পিতার নাম সৈয়দ দুলাল বলে জানা গেছে।
