স্ত্রীকে হত্যার পর গুম করতে গিয়ে পুলিশের হাতে আটক শরণখোলায়এক পুলিশ সদস্য

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাদ্দাম হোসেন স্ত্রীকে হত্যার পর গুম করতে গিয়ে পুলিশের হাতে আটক হন।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান তাফালবাড়ী বাজার এলাকায় সাদ্দামের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে কনেস্টবলের স্ত্রীর বস্তাবন্দী লাশটি উদ্ধার করেন। এ সময় কনেস্টবল সাদ্দামকে আটক করা হয়েছে।
জানা যায়, সাদ্দাম (বাচ্চাসহ স্বামী পরিত্যাক্ত) তার দ্বিতীয় স্ত্রী জোসনাকে পারিবারিক কলহের জেরে হত্যার পর লাশ গুম করতে হাত ও মাথা বিচ্ছিন্ন করে বস্তায় ভরে রাখে। তবে গুমের আগেই আটক হন।
জোসনার বাড়ী খুলনার রুপাসা উপজেলায় এবং কনস্টেবল সাদ্দামের বাড়ী সাতক্ষীরা আশাশুনী এলাকায়। তার প্রথম স্ত্রী সাদ্দামের বাড়ী সাতক্ষীরায় সাদ্দামের বাবা-মায়ের নিকট থাকে।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, মধ্য রাতেই পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্ত্রীকে হত্যার দায়ে গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য সাদ্দম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
