কমলনগরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।

লক্ষ্মীপুরের কমলনগরে মিশু আক্তার(১৫) নামে এক  কিশোরীর ঝুলন্ত লাস উদ্ধার করছে পুলিশ।
রবিবার (২৬ অক্টেবর) সকালে ৩নং চর লরেন্স ইউনিয়ন ৭ ওয়ার্ডে বটু চত্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।নবম শ্রেনীর ছাত্রী, নিহত কিশোরী চর লরেন্স বাজারের হারুন কোম্পানির  মেয়ে।সে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
স্হানীয় সুত্রে জানা যায়,সকাল ১০ টাই নিজ বাড়িতে ঘরের দরজা বন্ধ করে  গলায় ফাঁসি দিয়েছেন বলে জানা গেছে।
কনলনগর থানা পুলিশ বলেছেন, খবর পেয়ে আমরা ঘটনাস্হলে পরিদর্শন করে লাশ উদ্ধার করি।এ ব্যাপারে ময়নাতদন্তের পর বিষয় টি নিশ্চিত হওয়া যাবে।