লালমনিরহাটে ভাতিজী কে ধর্ষন মামলায় ধর্ষক চাচা গ্রেফতার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়ন চিনিপাড়া গ্রামের (১৩) বছরের ভাতিজী ধর্ষন মামলায় ধর্ষক চাচা এনামুল (২৫) পুলিশের হাতে গ্রেফতার।
শনিবার ২৪অক্টোবর রাতে সদর উপজেলার বটতলা বাজার হতে ধর্ষক এনামুল কে পুলিশ গ্রেফতার করে।ধর্ষক এনামুল চিনিপাড়া গ্রামের মৃতঃ আব্দুল জলিল মিয়ার পুত্র।
ঘটনার সুত্রে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান,শনিবার বিকেলে ভূক্ত ভূগী কিশোরীকে বাড়িতে একা রেখে তার মা পাশের জমিতে কাজ করতে যান।এ সময় একা পেয়ে তার চাচা ধর্ষক এনামুল(২৫) ফুসলিয়ে কিশোরীটিকে ঘরের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষন করেন।
এদিকে মেয়েটির মা কাজ সেরে বাড়ীতে এসে ঘটনা দেখতে পেয়ে ধর্ষক এনামুল কে আটক করার চেষ্টা করে ব্যর্থ হন।পরে মেয়েটিকে উদ্ধার করে সদর থানায় ভর্তি করান।রাতে কিশোরীটির মা লালমনিরহাট সদর থানায় এনামুলের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেন ।
লালামনিরহাট সদর থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বটতলা বাজার থেকে ধর্ষক এনামুল কে গ্রেফতার করেন এবং ধর্ষন মামলায় আটক দেখান।
