লক্ষ্মীপুরের রামগতিতে বাড়ির সীমানা প্রাচীর ধসে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে আবু তাহের (৬৮) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামে আরও এক বৃদ্ধ আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়খেরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের ও আহত বেলাল হোসেন বড়খেরি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আবু তাহের ও বেলাল একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের বাড়ির সামনে দিয়ে তাদেরকে বাড়ি যেতে হয়। ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ সীমানা প্রচীরের দেয়ালটি ধসে তাদের ওপর পড়েো। এতে ঘটনাস্থলেই তাহের মারা যান। আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সীমানা প্রাচীরের দেয়াল ধসে বৃদ্ধ তাহেরের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ও আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
