হিলিতে দু’দিন ব্যাপি বৃত্তি পরীক্ষা শুরু

হিলি প্রতিনিধি:

বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ডের অধিনে দিনাজপুরের হাকিমপুরে দু’দিন ব্যাপি বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় ‘উপজেলা পরিষদ শিশু নিকেতন ও জুনিয়র স্কুল’ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,ইউএনও মোহাম্মদ নুর-এ আলম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।

কেন্দ্র সচিব, এইচ এম আওলাদ জানান,২০০ মার্কের এই পরীক্ষায় উপজেলার ৮ টি কিন্ডার গার্ডেনের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন।