দুমকিতে গাঁজাসহ আটক ৩

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ফেরীঘাট এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরগরবদী ফেরীঘাট এলাকা থেকে তাদের আটক করে দুমকি থানা পুলিশ।
আটককৃতরা হলেন ১.মোঃ মাহাবুব মৃধা(২৫), পিতা শানু মৃধা সাংখারিজা বেতাগি,২.মোঃ রিপন হাওলাদার (৩৪) পিতা মৃত কাশেম হাওলাদার, সাং- তাফালবাড়িয়া, ৩. মোঃ মোশাররফ মেলকার(৩৮) পিতা মোঃ মেছের মেলকার, সাং বেতাগী, সর্ব থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী।
দুমকি থানার উপ-পরিদর্শক ইশতিয়াক আল মামুন জানান, তাদের সাথে থাকা ব্যাগের মধ্যে থেকে ২(দুই) কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজার মুল্য- ১২০,০০০/- টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, আটককৃতের বিরুদ্ধে দুমকি থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।
