চাটখিলে অ্যাক্টিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে শীতার্ত গরিব ও সমাজের অবহেলিত বয়স্কদের মধ্যে ছয়’শত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল দশটায় অ্যাক্টিভ গ্রুপের চেয়ারম্যান,চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির তার অ্যাক্টিভ  ফাউণ্ডেশনের সৌজন্যে সর্বমোট বিশ হাজার শীতবস্ত্র বিতরণ করার পদক্ষেপ নিয়েছেন, তারই ধারাবাহিকতায় চাটখিল উপজেলা ও পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার সব কয়টি ইউনিয়ন,পৌরসভায় পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ্ আহম্মেদ রাহেলের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাটখিল উপজেলা পরিষদ ও একটিভ  ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান এইস এম আলী তাহের ইভু,পাঁচগাও ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন,চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর,সাবেক উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন,সাবেক উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামসুল আলম মন্টু,বিআরডিবি চেয়ারম্যান ভিপি মিজান প্রমুখ।