দুমকিতে প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার জয়!

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৭০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ট্রাইব্রেকারে গড়ালে ব্রাজিল ৩ গোল ও আর্জেন্টিনা ৪ গোল করতে সক্ষম হয়।
শনিবার(৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সরকারি জনতা কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ শত-শত দর্শকদের আনন্দ উৎসবে পরিণত হয়।
ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের উপচে পড়া ভিড়ে নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের উপস্থিতি ফুটবলের প্রতি দৃশ্যমান ভালোবাসাময় পরিবেশ সৃষ্টি করে।
এ ধরনের আয়োজন যুবকদের মাদকাসক্ত ও নেশামুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অনেক এলাকাবাসী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম৷ আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা আ.লীগের দফতর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, সহ.অধ্যাপক আসাদুজ্জামান, সহ. অধ্যাপক শহিদুল ইসলাম, বাজার কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সার্জেন্ট ফজলুল হক, বাজার কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (শহিদ) সর্দারসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
