নোয়াখালী ১ চাটখিল-সোনাইমুড়ী আসনে এগার জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এ সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),  গণফ্রন্ট,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি,বাংলাদেশ কংগ্রেস,স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ও উপজেলা রিটানিং অফিসারের দপ্তরে এ সকল মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এ আসনে মোট প্রার্থী ১১জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম ও খন্দকার আর আমিন। এছাড়া জাসদ এর হারুন অর রশিদ, গণফ্রন্ট মো: খোরশেদ আলম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মো: শাহ আলম,তরিকত ফেডারেশন এ কে এম সেলিম ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মো: মমিনুল ইসলাম, জাকের পার্টি মো: মোশারফ হোসেন, বাংলাদেশ কংগ্রেস আবু নাছের ওয়াহেদ ফারুক এবং স্বতন্ত্র সাইদ মো: তুষার সহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।