লক্ষ্মীপুর জকসিন বাজার ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

মুজাহিদুল ইসলাম লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর জেলা সদর জসিম বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উপশাখা শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই ) দুপুর ১২টায় ফিতা কেঁটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লক্ষ্মীপুর জকসিন বাজার উপশাখার শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী জোনের সিডিসিএস সিনিয়র এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মাহমুদুর রহমান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লক্ষ্মীপুর শাখার মোহাম্মদ জাফর উদ্দিনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মীপুর জকসিন বাজারের মোঃ ইব্রাহিম মিয়া ও এফ এবিপি এন্ড হেড অব ব্রাঞ্চ লক্ষ্মীপুর মান্দারী বাজার শাখা মুহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন (মশু) পাটোয়ারী, ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল ও ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস এর সময় দেশব্যাপী সেবা দিয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যান্য ব্যাংকের চেয়ে একটি অনুন্নত ব্যাংক বলে আখ্যা দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুর রহমান।
তিনি আরো বলেন, বাংলাদেশের মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে লেনদেন পুরোপুরি সক্রিয় ভূমিকা পালন করে।
পরিশেষে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর সকল সুবিধা তুলে ধরে সবাইকে নিজের নামে ও পরিবারের সবাইকে এজেন্ট ব্যাংকিং শাখায় একাউন্ট চালু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সকল প্রকার সুবিধা গ্রহন করার জন্য আহবান জানান।
