চাটখিলে ধর্ষণ মামলার আসামী শরীফকে সাথে নিয়ে পুলিশের অস্ত্র উদ্ধার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ

চাটখিলে ধর্ষণ মামলার আসামী শরীফ বাহিনীর প্রধান শরীফকে সাথে নিয়ে অস্ত্র, গুলি, বিয়ারের খালি বোতল, মোবাইল, কনডম ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পরবর্তীতে পুলিশের ব‍্যাপক জিজ্ঞাসাবাদে শরীফ নিজের কাছে পিস্তল থাকার কথা স্বীকার করেন। শরীফের স্বীকারোক্তি ও দেখানো মতে বুধবার(২১অক্টোবর) রাত সাড়ে ৭টায় শরীফের বসতঘরের শয়ন কক্ষ থেকে দুটি মোবাইল সেট, একটি ইতালির তৈরি পিস্তল ও ২ রাউন্ড গুলি জব্দ করেন চাটখিল থানা পুলিশ।

পরবর্তীতে শরীফের অফিস রুম থেকে ১টি বিয়ারের খালি ক্যান, ১ কার্টুন কনডমের বক্স, ৩টি মোবাইল সেট এবং আসামীর গ্রীল ওয়ার্কসপ থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আলাদাভাবে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য যে, চাটখিল উপজেলা নোয়াখলা ইউনিয়নে জনৈক আসমা আক্তার রিনা (২৯) কে ধর্ষণের অভিযোগর প্রেক্ষিতে স্থানীয় যুবগীল নেতা সন্ত্রাসী মুজিবুর রহমান শরীফকে দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।