লক্ষ্মীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়া সংবাদ : লক্ষ্মীপুরে নাফিজুল কবির রুমেল (৩৫) নামে এক ব্যাক্তির জুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৮ঘটিকার সময় কলেজ রোড  মদিন উল্ল্যা হাউজিংয়ের শাজেদা মঞ্জিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমেল  কুমোদিনী ফার্মা লক্ষ্মীপুর জেলা এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত ছিল। তার ২টি শিশু সন্তান রয়েছে। ।

রুমেলের স্ত্রী পলি জানান, আমি সকালে বাবার বাড়ীতে যাই। সেই সময় আমার স্বামী বাসায় ছিলো। দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। বিকেল বাবার বাসা থেকে ফিরে দরজা বন্ধ দেখে অনেক্ষন ডাকাডাকি করে ও কোন সাড়া পাইনি। পরে স্থানীয়দের সাহায্যে দরজা ভেঙ্গে তার স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন বলে জানান তিনি। তার স্বামী ঋণের দায়ে হতাশাগ্রস্থ ছিলেন।

রুমেলের মা পুরো ঘটনাটা অন্যভাবে জানান।তিনি জানান, পলির নামে বসত বাড়ি দলিল করে দিতে হবে না হয় সন্তান ও রুমেলকে ছেড়ে সে অন্য আরেকজনকে বিয়ে করে সংসার করবে। এ বিষয়টি প্রায় রুমেল আমাকে বলত। এই বিষয় নিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হত। রুমেল কখনো নিশা করত না, জুয়া খেলত না এবং তার মানসিক কোন সমস্যা ছিল না। আমার ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে পলি ও তার পরিবারের লোকজন। আমি তাদের বিচার দাবি করছি।

এ বিষয়ে লক্ষ্মীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে তার জুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।