লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে দুধের সাথে পানি মেশানোর দায়ে জরিমানা!

নোয়া সংবাদ : লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে দুধের সাথে পানি মেশানোর দায়ে তিন দুধ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।
রবিবার (ডিসেম্বর ১২,২০১৬খ্রি:) লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোড সংলগ্ন দুধের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এ সময় দুধে পানি মিশিয়ে বিক্রি করার অপরাধে সোলাইমান, পিতা- মৃত আমিন উল্যা, গ্রাম- সমসেরাবাদ, গোপাল চন্দ্র দেবনাথ, পিতা- রাধা চন্দ্র দেবনাথ, গ্রাম- বাঞ্চানগর, আইয়ুব আলী চৌধুরী, পিতা- মৃত মজিবল হক, সাং- কালিরচর এর ১০,০০০/- (দশ হাজার) টাকা করে সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পানি মেশানো দুধ খালে ফেলে দেয়া হয়।
