লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার উদ্বোধন

নোয়া সংবাদ : মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। গত মঙ্গলবার (ডিসেম্বর ১৩,২০১৬) বিকেল ৪.৩০ মিনিটে শহরের আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ্নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুরশিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমূখ।
