রাষ্ট্রপতি একটি যোগ্য নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রাখবে – বি এন পি

নোয়া সংবাদ : বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনার পর বিএনপি বলছে যে, তারা আশাবাদী  রাষ্ট্রপতি একটি যোগ্য নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রাখবে ।

আজ  রোববার বিকেলে  খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ১১ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রায় এক ঘন্টা ধরে আলোচনার পর এ আশাবাদ ব্যাক্ত করেন।

রাষ্ট্রপতির সাথে আলোচনার পর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন নির্বাচন কমিশনে কারা থাকবেন তা ঠিক করতে একটি বাছাই কমিটি গঠনের ব্যাপারে তারা ‘সুনির্দিষ্ট প্রস্তাব’ দিয়েছেন। মি. আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে এর আগে বিএনপি যে প্রস্তাব দিয়েছিল সেটিই রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে।