লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়া সংবাদ : লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার লক্ষ্মীপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল-মামুন ভুইয়া এর নের্তৃত্বে এসআই মোঃ ময়নাল হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামী শাকিল হোসেন প্রকাশ বাবুল(৩১) কে জকসিন এলাকা হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।শাকিল সদর উপজেলার আটিয়াতলীর হোসেন আহম্মদের ছেলে। তাহার বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-২৮,তাং-১৮/১২/১৬ইং,
