আজ থেকে শুরু লক্ষ্মীপুরে তিন দিন ব্যাপি বিশ্ব ইজতেমা

নোয়া সংবাদ : আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে প্রথম বারেরমত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার মূল অানুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমা মাঠে জেলার প্রায় ৪(চার) লাখ মুসল্লি সমাগত হয়ে পবিত্র জুমার নামাজ আদায় করে বলে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের সুতার গোপটা এলাকার মাঠে তাবলীগ জামাতের উদ্যোগে এ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে।আগামী ২৫ডিসেম্বর রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই বিশ্ব ইজতেমা শেষ হবে।

টঙ্গীর তুরাগ নদীর পাড়ে এক সঙ্গে ৬৪ জেলার মুসল্লিদের পর্যাপ্ত স্থান না হওয়ার কারণে ইজতেমাকে দু-ভাগে ভাগ করা হয়েছে। গত বছরে যে ৩২জেলা টঙ্গীর ইজতেমায় যোগ দিয়েছিল সেই জেলা গুলো এবার বিশ্ব ইজতেমার মাঠে না গিয়ে নিজ-নিজ জেলায় ইজতেমা করবেন। আর সেই উদ্যোগে লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার মুসল্লিদের নিয়ে শুরু হয়েছে লক্ষ্মীপুরে বিশ্ব ইজতেমা।

লক্ষ্মীপুরে বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনেরর ব্যবস্থ গ্রহন করা হয়েছে।