আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে লক্ষ্মীপুরের বিশ্ব ইজতেমা

নোয়া সংবাদ : আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে লক্ষ্মীপুর জেলার বিশ্ব ইজতেমা।
মোনাজাতে লক্ষ্মীপুর জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লির আমীন আমীন ধ্বনিত প্রকম্পিত হয়ে উঠে ইজতেমা মাঠ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: জুবায়ের। এসময় দেশ ও বিশ্বের সকল মুসলমানের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
গত শুক্রবার শুরু হওয়া লক্ষ্মীপুর সদরের ভবনানীগঞ্জ সুতার গোপটায় তিন দিনের এ বিশ্ব ইজতেমার শেষ দিন ছিল আজ রবিবার।
