লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নোয়া সংবাদ : বৃহস্প্রতিবার ( ২৯-১২-২০১৬ খ্রি:) লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে  মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস, লক্ষ্মীপুর এর উদ্যোগে আয়োজিত জেলা তথ্য অফিসার এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, সদর,লক্ষ্মীপুর । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তাফজ্জল হোসেন চৌধুরী টিটু, চেয়ারম্যান, ১৬ নং শাকচর ইউনিয়ন,লক্ষ্মীপুর।