লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়া সংবাদ : লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী এলাকায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী রিপন হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (ডিসেম্বের ৩০,২০১৬)  লক্ষ্মীপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল-মামুন ভুইয়া এর নের্তৃত্বে দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ সোহেল মিয়া, এ,এসআই সাদিক হাসান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া  মোঃ রিপন হোসেন(২৪), পিতা- মোহাম্মদ উল্যা, সাং-উত্তর হামছাদী থানা ও জেলা-লক্ষ্মীপুর কে উত্তর হামছাদী এলাকা হইতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে তাহার বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানার মামলা নং-৪৫,তাং-৩০/১২/১৬ইং, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য আইনের ১৯(১) এর টেবিল ৯(ক) ধারায় রুজু করা হয়।