খাদিজা হত্যা চেষ্টা মামলার আসামি বদরুল আলমের যাবজ্জীবন কারাদন্ড

নোয়া সংবাদ : সিলেট এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি বদরুল আলম আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পিপি মেসবাহ উদ্দিন সিরাজ জানান, যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আকবর হোসেন মৃধা আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।