ওজনে ফাঁকি দিলে এক বছর জেল, লাখ টাকা জরিমানা

নোয়া সংবাদ: ওজনে কারচুপি বা ফাঁকি দিলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ টাকার জরিমানার বিধান অন্তর্ভুক্ত করেওজন পরিমাপ আইন, ২০১৭’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রস্তাবিত আইনে মানদণ্ডহীন (ননস্ট্যান্ডার্ড) বাটখারা ব্যবহার করলে ২০ হাজার জরিমানা এবং বাটখারা তৈরি করে ব্যবহার, বাজারজাতকরণ বহন করলে এক বছরের জেল এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ছাড়া মানদণ্ডহীন বাটখারা ব্যবহার করে পণ্য রপ্তানি করলে দুই বছর জেল ৫০ হাজার টাকা জরিমানার বিধান এতে রয়েছে

সচিব জানান, আইনটির ভেটিংয়ের (যাচাইবাছাই) শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে শিল্প মন্ত্রণালয়