নোয়াখালিতে ভয়াবহ অগ্নিকান্ড

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০টি দোকান পুড়েছে বলে জানা গেছে ।
গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকন্ডের সূত্রপাত ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- লেপ-তোষকের দোকান, তৈলের দোকান, ষ্টেশনারি দোকান, মুদি দোকান, ঔষধের দোকান, সেলুন দোকানসহ মোট ২২টি দোকান ঘর। থানীয় সুত্রে জানাযায় , সোনাপুর বাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সুত্র হয়। পরে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারনা করা হচ্ছে এ ঘটনায় প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে।
