লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।

আজ রবিবার সকাল ৮ টা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয় । ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য: শাকচর ইউপি সদস্য দেলোয়ার হোসেন গত ১ অক্টোবর ২০১৬ তারিখে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার মুত্যুতে এ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদ শুন্য হয়ে যায়। এরই পরিপেক্ষিতে আজকের এই উপ-নির্বাচন চলছে।