লক্ষ্মীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী কালা রাসেল নিহত !

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চাটখিলের শীর্ষ সন্রাসী কালা রাসেল নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে দুইটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া- চাটখীল সিমান্তবর্তী এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত রাসেল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, তথ্য পেয়ে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়; আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তার সহযোগীদের গুলিতে রাসেলের মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।
