রামগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবশে অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২৬ মে) দুপুরে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে রামগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেল এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খাঁন, মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও আনোয়ার খাঁন মর্ডান বিশ্ববিদ্যালয়ের মালিক আনোয়ার হোসেন খাঁন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহান, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোওয়ারী, সাবেক মেয়র বেলাল আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ সহ ভিবিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সমাবেশে রামগঞ্জ ফ্রেন্ডস আইডিয়েল ফাউন্ডেশনের  সভাপতি মোহাম্মদ মামুন ও নব নির্বাচিত সাধারন সম্পাদক জাকির হোসেন মোস্তান রামগঞ্জ ফ্রেন্ডস আইডিয়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ পুলিশ সুপার র্নিবাচিত হওয়ায় আ স ম মাহতাব উদ্দিন ও লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ায় মো: তোতা মিয়াকে বিশেষ সম্মামনা স্মারক প্রদান করেন।