লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নবাগত জেলা প্রশাসক হুমায়রা বেগম।তিনি জেলার সব ধরনের সমস্যা সমাধানে লক্ষ্মীপুরবাসীকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ।
শনিবার (২৭ মে) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মতবিনিমিয় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন এবং যেকোন সমস্যা সমাধানে সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
লক্ষ্মীপুর জেলা নিয়ে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নবাগত জেলা প্রশাসক বেগম হুমায়রা বেগম বলেন, লক্ষ্মীপুরের সকল সমস্যা সমাধানে গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সমস্যাগুলো নিয়ে কাজ করা হবে।
