আগামী নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ

নোয়া সংবাদ: আগামী সংসদ নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। কারো মুখ দেখে মনোনয়ন দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

গতকাল সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি কথা বলেন

সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে নিজে জরিপ চালাবেন বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ছয় মাস পর পর জরিপ করা হবে। এতে যারা ভালো করবেন তারাই মনোনয়ন পাবেন। তৃণমূলে যাদের অবস্থা খারাপ, তাদের উন্নতি করার সুযোগ এখনও আছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি

বৈঠকে তিনি তৃণমূলের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা এবং সরকারের উন্নয়নের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে সংসদ সদস্যদের নির্দেশ দেন। আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে ১১ জন স্বতন্ত্র সংসদ সদস্যও যোগ দেন