লক্ষ্মীপুরে ই-সেবা কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিতকরণ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ই-সেবা কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহন কে উৎসাহিত করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার সকল ইউডিসি ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার(৫,জুন) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশান (এটুআই) প্রোগ্রামের সহযোগীতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুমায়রা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে  কর্মশালায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো: আবদুল্লাহ আল মামুন। এতে জেলার ৫৮ টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, জেলার ৪ টি পৌরসভার ইউডিসি বৃন্দ উপস্থিত ছিলেন।