রাঙ্গামাটিতে উদ্ধার অভিযানে প্রাণ গেল ৪ সেনা সদস্যের

নোয়া সংবাদ: প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন চার সেনা সদস্য।
মঙ্গলবার(১৩ জুন) মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় মাটিচাপায় তারা নিহত হন।
স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যায় শতশত মানুষ। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করতে এসে তারাই মাটির নিচে চাপা পড়ে মারা যান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা হলেন- মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
