রামগঞ্জে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত, ১

রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার  রামগঞ্জ উপজেলায় সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার(১,জুলাই) ভোরে রামগঞ্জের হাজীগঞ্জ মহাসড়কে কাউলিডাঙ্গা কামার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী রামগঞ্জ উপজেলার পূর্ব বিঘা গ্রামের আলতাফ আলীর ছেলে। তিনি চাটখিল একটি বেকারীতে কর্মরত ছিলেন।

আহত হয়েছে সিএনজি চালক নুর মিয়া, আলতাফ আলীসহ অজ্ঞাত দুইজন । আহতদের স্থানীয় ও মাইজদি হাসপাতালে নেয়া হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের খোঁজখবর নেন।